Darjeeling | এক দশকে চারশোর বেশি ভূমিকম্প দার্জিলিংয়ে, প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা

Wednesday, October 7 2026, 4:20 pm
Darjeeling | এক দশকে চারশোর বেশি ভূমিকম্প দার্জিলিংয়ে, প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা
highlightKey Highlights

গত এক দশকে এই অঞ্চলে চারশোর বেশি ভূমিকম্প হয়েছে। বিশেষজ্ঞদের মতে এটা বড় কোনও প্রাকৃতিক বিপর্যয়ের ইঙ্গিত হতে পারে।


দার্জিলিংয়ে ভূতাত্ত্বিকদের উদ্বেগ বাড়িয়েছে নবীন ও অস্থিতিশীল হিমালয় পর্বতমালা। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এবং ইউনাইটেড স্টেট জিওলজিকাল সার্ভের গবেষণা সূত্রে জানা গিয়েছে, গত এক দশকে দার্জিলিং-কালিম্পং পাহাড় ও সংলগ্ন এলাকায় ভূমিকম্পের সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ জোন সিক্স-এ গত চার দশকে চারশোর বেশি ভূমিকম্প হয়েছে। চোপড়া কলেজের অধ্যক্ষ তথা ভূ-গবেষক মধুসূদন কর্মকার বলেন, “দার্জিলিং পাহাড়ে প্রতি বছর গড়ে ২৩টি ভূমিকম্প হয়। প্রায় প্রতি ৪০ থেকে ৪৫ বছর অন্তর ভয়াবহ ভূমিকম্প ঘটে।” গবেষকরা সতর্ক করছেন, অপরিকল্পিত নির্মাণের কারণে ভবিষ্যতে রিখটার স্কেলে ৮ থেকে ১০ মাত্রার ভূমিকম্প হলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File