Dankuni | রাজ্যে শিল্প সম্প্রসারণ, ডানকুনিতে লাক্স কোজির কারখানার দ্বিতীয় ইউনিটের উদ্বোধন মুখ্যমন্ত্রী!

Key Highlightsডানকুনিতে ১২ লক্ষ বর্গফুট এলাকায় লাক্স কোজির কারখানার সম্প্রসারণ। শনিবার লাক্স কোজির কারখানার দ্বিতীয় ইউনিটের শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
পালাবদলের পর বিনিয়োগের আশা বঙ্গে। ডানকুনিতে ১২ লক্ষ বর্গফুট এলাকায় লাক্স কোজির কারখানার সম্প্রসারণ হলো। শনিবার লাক্স কোজির কারখানার দ্বিতীয় ইউনিটের শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই শিলান্যাস অনুষ্ঠানের শুভ সূচনা করেন লাক্স কোজি ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা অশোক টোডি। উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য সহ রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়, স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় ও পরিবহন মন্ত্রী অর্জুন সিং। লাক্স কোজির কারখানা সম্প্রসারণে ভিত্তিপ্রস্তর স্থাপন করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেন, “বাংলা আবার বিনিয়োগে ভারত সেরা হবেই। শিল্পের খরা কাটিয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্নপূরণে বাংলায় এবার নতুন জোয়ার। ডবল ইঞ্জিনের সুফল মানুষ পাবেনই। লাক্স কোজির এই বিনিয়োগের হাত ধরে বছরে ১ হাজার কোটি টাকা রাজস্ব আসবে রাজ্যের কোষাগারে। ৯০০০ হাজার কর্মসংস্থান হবে।”
- Related topics -
- রাজ্য
- শুভেন্দু অধিকারী
- পশ্চিমবঙ্গ
- শিল্প


