Dalu Khan Choudhury | প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ডালু খান চৌধুরী, শোকের ছায়া মালদহে

Thursday, April 9 2026, 4:06 am
Dalu Khan Choudhury | প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ডালু খান চৌধুরী, শোকের ছায়া মালদহে
highlightKey Highlights

প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা মালদহ দক্ষিণ কেন্দ্রের প্রাক্তন সাংসদ আবু হাসেম খান চৌধুরী ওরফে ডালু।


মালদহ রাজনীতিতে এক যুগের অবসান। প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা মালদহ দক্ষিণ কেন্দ্রের প্রাক্তন সাংসদ আবু হাসেম খান চৌধুরী ওরফে ডালু। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। বুধবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ এই নেতা। সূত্রের খবর, বার্ধক্যজনিত সমস্যায় মৃত্যু হয়েছে তাঁর। রাতেই কলকাতা থেকে মালদহ পৌঁছন ছেলে কংগ্রেস সাংসদ ইশা খান। হাসপাতালে পৌঁছান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকাররা। বৃহস্পতিবার তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File