Cyclone Murasu | ‘মুরাসু’-র প্রভাবে লন্ডভন্ড অন্ধ্র, উপড়ে গিয়েছে বিদ্যুতের খুঁটি! ধান-তুলো-ভুট্টার বিপুল ক্ষতি
Wednesday, November 4 2026, 3:46 am

Key Highlightsপ্রাথমিক হিসেব বলছে, ১৫টি জেলায় অন্তত ৩০ হাজার ৬৬১ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। ধান, তুলো ও ভুট্টার ক্ষতি সবচেয়ে বেশি।
ভারতীয় আবহাওয়া দপ্তর (আইএমডি) জানিয়েছে, এদিন রাত সাড়ে তিনটে থেকে ভোর সাড়ে পাঁচটার মধ্যে নেল্লোর ও নারসাপুরের মাঝখানে, ওঙ্গোলের কাছে ল্যান্ডফল হয়েছে ‘মুরাসু’–র। ঘণ্টায় ১০০-১১০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির জেরে তছনছ অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা, গুন্টুর, বাপটলা, পালনাডু, মার্কাপুরম ও প্রকাশমে লাল সতর্কতা জারি ছিল। নিচু এলাকার পুকুর ও খাল উপচে জল ঢুকে পড়ে লোকালয়ে। বিদ্যুতের তার ছিঁড়ে পড়া, গাছ ভেঙে রাস্তা আটকে যাওয়া এবং দুর্বল বাড়ি ভেঙে পড়ার ঘটনাও ঘটেছে। প্রাথমিক হিসেব বলছে, ১৫টি জেলায় অন্তত ৩০ হাজার ৬৬১ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। ধান, তুলো ও ভুট্টার ক্ষতি সবচেয়ে বেশি হয়েছে।
- Related topics -
- দেশ
- আবহাওয়া
- আবহবিদ
- আবহাওয়া দফতর
- আলিপুর আবহাওয়া দপ্তর
- আবহাওয়া আপডেট
- আবহাওয়া দফতর
- বৃষ্টিপাত
- ঘূর্ণিঝড়
- সাইক্লোন
- ঘূর্ণিঝড়


