Cyclone Landfall Update | ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বুধেই ল্যান্ডফল! জানুন জেলার ঝড়বৃষ্টির পরিস্থিতি

Saturday, October 24 2026, 5:52 pm
Cyclone Landfall Update | ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বুধেই ল্যান্ডফল! জানুন জেলার ঝড়বৃষ্টির পরিস্থিতি
highlightKey Highlights

বুধবার দুপুরে অন্ধ্র উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় অন্তত তেমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। অন্ধ্রর বিশাখাপত্তনম ও বাপতলার মধ্যে ‘অর্ণব’-এর ল্যান্ডফল হবে।


বুধবার দুপুরে অন্ধ্র উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ (cyclone Arnab), অন্তত তেমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। সূত্রের খবর, অন্ধ্রর বিশাখাপত্তনম ও বাপতলার মধ্যে ‘অর্ণব’-এর ল্যান্ডফল হবে। এর জেরে সোমবার থেকে দুর্যোগের আশঙ্কা রাজ্যের উপকূলবর্তী অঞ্চলে। মঙ্গলবার কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে হালকা-মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে শুকনো আবহাওয়া। বুধবার দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টি, উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি। বৃহস্পতিবার দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দার্জিলিং, জলপাইগুড়ি, সিকিমে ভারী বৃষ্টি। শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, সিকিমে ভারী বৃষ্টি। মঙ্গলবার-বুধবার পুরীতে কমলা সতর্কতা। মঙ্গলবার-বুধবার বিশাখাপত্তনমে লাল সতর্কতা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File