Cyclone Arnab Update | শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, জারি রেড অ্যালার্ট, ল্যান্ডফল কবে-কোথায়?

Tuesday, October 27 2026, 4:43 am
Cyclone Arnab Update | শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, জারি রেড অ্যালার্ট, ল্যান্ডফল কবে-কোথায়?
highlightKey Highlights

আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার বিকেলের মধ্যে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে অর্ণব।


ক্রমশ নিজের শক্তি বাড়িয়ে তীব্র থেকে অতি তীব্র ঘূর্নিঝড়ে পরিণত হয়েছে 'অর্ণব'। ঘণ্টায় ২৩ কিমি প্রতি ঘণ্টা বেগে উপকূলের দিকে তা এগোচ্ছে। আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার বিকেলের মধ্যে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে অর্ণব। বুধবার অন্ধ্রপ্রদেশের বাপতলা ও বিশাখাপত্তনমের মাঝে পুদুচেরির ইয়ানামের কাছে ল্যান্ডফলের আশঙ্কা রয়েছে। ইয়ানামের কাছে ১৪০ কিমি বেগেই ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে, অনুমান বিজ্ঞানীদের। বর্তমানে গোপালপুর থেকে ৪০০ কিমি দক্ষিণ-দক্ষিণ পূর্বে, বিশাখাপত্তনম থেকে ৩৫০ কিমি দক্ষিণপূর্বে এবং কাকিনাড়া থেকে ৪২০ কিমি পূর্ব-দক্ষিণ পূর্বে অবস্থান করছে এই ঝড়। রেড অ্যালার্ট জারি হয়েছে গোটা অন্ধ্রপ্রদেশে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File