Cyclone Arnab | শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়! অর্ণবের জেরে ওডিশার পাঁচ জেলায় জারি রেড অ্যালার্ট

Sunday, October 25 2026, 4:04 pm
Cyclone Arnab | শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়! অর্ণবের জেরে ওডিশার পাঁচ জেলায় জারি রেড অ্যালার্ট
highlightKey Highlights

ঘণ্টায় ১১৫ থেকে ১২৫ কিলোমিটার বেগে অন্ধ্রপ্রদেশের বাপটলা ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী উপকূলে স্থলভাগে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়।


আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ২৮ অক্টোবর ঘণ্টায় ১১৫ থেকে ১২৫ কিলোমিটার বেগে অন্ধ্রপ্রদেশের বাপটলা ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী উপকূলে স্থলভাগে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় অর্ণব। ঘূর্ণিঝড়ের প্রভাবে ২৭ ও ২৮ অক্টোবর বিশাখাপত্তনমে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ওড়িশার গঞ্জাম, গজপতি, রায়গড়া, কোরাপুট ও মালকানগিরিতে জারি হয়েছে রেড অ্যালার্ট। বিপর্যয় মোকাবিলায় ওডিশায় ৬০টি ডিজ়াস্টার র‍্যাপিড অ্যাকশন ফোর্স, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (NDRF) ১৭টি দল এবং দমকলের ২২৫টি দলকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ২৭ অক্টোবর থেকে বাঙালির উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File