Cyclone Arnab | চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আশঙ্কা! ওড়িশা ও বাংলায় আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’?

Friday, October 23 2026, 11:12 am
Cyclone Arnab | চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আশঙ্কা! ওড়িশা ও বাংলায় আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’?
highlightKey Highlights

পুজো মিটতেই বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আছড়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।


পুজো মিটতেই বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আছড়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। থাইল্যান্ড উপকূল থেকে আন্দামান সাগরে প্রবেশ করা ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হয়ে শক্তি বাড়াচ্ছে। আন্তর্জাতিক আবহাওয়া মডেলগুলির পূর্বাভাস অনুযায়ী, অক্টোবরের শেষ দিকে এটি তীব্র ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে ওড়িশা বা অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে পারে। ভারতের মৌসম ভবন এখনও পর্যন্ত শক্তিশালী নিম্নচাপের কথা বললেও, আমেরিকার জিএফএস এবং ইউরোপীয় ইসিএমডব্লিউএফ মডেল ঘূর্ণিঝড়ের ইঙ্গিতই দিচ্ছে। এর সরাসরি প্রভাব পড়তে পারে বাংলাতেও। উল্লেখ্য, এই ঝড় তৈরি হলে তার নাম হবে ‘অর্ণব’, যা বাংলাদেশের দেওয়া নাম। সম্ভাব্য এই দুর্যোগের জেরে উত্তাল হতে পারে সমুদ্র এবং উপকূলবর্তী এলাকায় বৃষ্টির আশঙ্কা রয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File