Cyclone Arnab | ধেয়ে আসছে 'অর্ণব', তৈরি বিপর্যয় মোকাবিলা বাহিনী, চালু কন্ট্রোল রুম
Tuesday, October 27 2026, 3:34 am

Key Highlightsপূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে মঙ্গলবার থেকেই আবহাওয়া বদলাতে শুরু করবে বলে জানানো হয়েছে। তিন জেলাতেই আগাম সতর্কতা হিসেবে খোলা হয়েছে কন্ট্রোল রুম।
ঘূর্ণিঝড় অর্ণবের চোখ রাঙানিতে আতঙ্কে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের বাসিন্দারা। ইতিমধ্যেই তিন জেলাতে আগাম সতর্কতা হিসেবে খোলা হয়েছে কন্ট্রোল রুম। প্রস্তুত রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। দিঘা, মন্দারমণি, শঙ্করপুর-সহ উপকূলবর্তী পর্যটন কেন্দ্রগুলিতে ২৭ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত সমুদ্রস্নানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জেলা বিপর্যয় দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, 'কুইক রেসপন্স টিম, গাছ কাটার মেশিন, ডুবুরি ও উদ্ধার কাজের জন্য ভলান্টিয়ারদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। ব্লকগুলিতে ত্রিপল-সহ নানা ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে। মানুষকে সতর্ক করতে মাইকে প্রচার এবং নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে'
- Related topics -
- রাজ্য
- পশ্চিম মেদিনীপুর
- পূর্ব মেদিনীপুর
- সাইক্লোন
- ঘূর্ণিঝড়
- ঘূর্ণিঝড়


