Cyclone Akvan | শঙ্কা বাড়াচ্ছে আকভান, পুরীর কাছাকাছি ল্যান্ডফল! বৃষ্টিতে ভাসবে বাংলা?

Wednesday, November 18 2026, 2:35 pm
Cyclone Akvan | শঙ্কা বাড়াচ্ছে আকভান, পুরীর কাছাকাছি ল্যান্ডফল! বৃষ্টিতে ভাসবে বাংলা?
highlightKey Highlights

অন্ধ্রপ্রদেশের নারসাপুর থেকে পুরীর মধ্যে কোনও এক জায়গা দিয়ে স্থলভাগ পেরোতে পারে ঘূর্ণিঝড় আকভান।


ঘণ্টার ৮ কিলোমিটার গতিবেগে এগোচ্ছে ঘূর্ণিঝড় আকভান। অন্ধ্রপ্রদেশ স্টেট ডিজ়াস্টার ম্যানেজমেন্ট অথরিটির তরফে X পোস্টে জানানো হয়েছে, অন্ধ্রপ্রদেশের নারসাপুর থেকে পুরীর মধ্যে কোনও এক জায়গা দিয়ে স্থলভাগ পেরোতে পারে এই ঘূর্ণিঝড়। ক্রমশ অন্ধ্র থেকে ওডিশার দিকে সরে আসছে এই ঝড়ের গতিপথ। উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওডিশা উপকূলের মাঝ দিয়ে স্থলভাগে ঢুকবে এই ঘূর্ণিঝড়। ইতিমধ্যেই ঝড়ের পরিস্থিতির কথা মাথায় রেখে পুরীর গুন্ডিচা মন্দির তিন দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ জারি করেছে মন্দির কর্তৃপক্ষ। ওডিশার দিকে ঘূর্ণিঝড়টি সরে এলে পশ্চিমবঙ্গেও তার প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা আবহাওয়া দপ্তরের। ভারী বৃষ্টির কবলে পড়তে পারে বঙ্গবাসী।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File