Cyclone Akvan | শুরু ঘূর্ণিঝড় আকভানের ল্যান্ডফল, ওড়িশা ও বঙ্গে প্রবল বৃষ্টি! মোতায়েন ৪২৩টি উদ্ধারকারী দল!
Friday, November 20 2026, 4:32 am

Key Highlightsশুক্রবার সকালে শক্তি হারিয়ে ওড়িশার গোপালপুরের কাছে ল্যান্ডফল প্রক্রিয়া শুরু করল ঘূর্ণিঝড় আকভান।
শুক্রবার সকালে শক্তি হারিয়ে ওড়িশার গোপালপুরের কাছে ল্যান্ডফল প্রক্রিয়া শুরু করল ঘূর্ণিঝড় আকভান। আইএমডি-র মতে, সাধারণ ঘূর্ণিঝড় হিসেবে এটি ৭-৮ ঘণ্টা ধরে স্থলভাগে প্রবেশ করবে এবং ঘণ্টায় ৯০ কিমি বেগে ঝড় বইতে পারে। পুরী-সহ ওড়িশা উপকূলে ভারী বৃষ্টি চলছে, পুরীর সমুদ্র সৈকত বন্ধ রাখা হয়েছে এবং প্রায় ৩ লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়েছে। মোতায়েন রয়েছে ৪২৩টি উদ্ধারকারী দল ও প্রস্তুত কোস্ট গার্ড। আকভানের প্রভাবে শুক্রবার দিনভর দক্ষিণবঙ্গ ও কলকাতায় প্রবল বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।শনিবার থেকে বৃষ্টি কমতে পারে। দিঘা ও মন্দারমণিতে সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।


