Crude Oil | ট্রাম্প যুদ্ধবিরতি ‘শেষ’ ঘোষণা করতেই অপরিশোধিত তেলের দাম বাড়ল ৬%, সেনসেক্স কমল ১৮০০ পয়েন্ট!
Wednesday, July 8 2026, 3:00 pm

Key Highlightsট্রাম্প যুদ্ধবিরতি ‘শেষ’ ঘোষণা করার পরেই অপরিশোধিত তেলের দাম বাড়ল ৬%, সেনসেক্স কমল ১৮০০ পয়েন্ট!
১৯ জুন স্বাক্ষরিত যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির মাত্র কয়েক দিনের মধ্যেই এই নতুন সংঘাতের সূত্রপাত হয়েছে। সেন্টকম জানিয়েছে, ইরানের ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এর মধ্যে ছিল ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড ও কন্ট্রোল নেটওয়ার্ক, উপকূলীয় রাডার কেন্দ্র এবং জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও। আমেরিকার হামলার বদলা নিতে ইরান বাহরিন ও কুয়েতে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলিতে হামলা চালিয়েছে। এর ফলে ফের ইরান ও আমেরিকার মধ্যে শুরু হয়েছে উত্তেজনা। এদিকে ট্রাম্প যুদ্ধবিরতি ‘শেষ’ ঘোষণা করার পরেই অপরিশোধিত তেলের দাম বাড়ল ৬%, সেনসেক্স কমল ১৮০০ পয়েন্ট!


