Crude Oil | মধ্যপ্রাচ্যের উত্তেজনা কিছুটা কমার ইঙ্গিত মিলতেই, অপরিশোধিত তেলের দামে বড় পতন!

Key Highlightsমধ্যপ্রাচ্যের উত্তেজনা কিছুটা কমার ইঙ্গিত মিলতেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বড় পতন।
মধ্যপ্রাচ্যের উত্তেজনা কিছুটা কমার ইঙ্গিত মিলতেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বড় পতন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরানের বিরুদ্ধে নতুন সামরিক হামলা বন্ধ রাখার নির্দেশ দেবেন। পাশাপাশি, মধ্যপ্রাচ্যের সংঘাত থামাতে একটি সমঝোতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলেও দাবি করেছেন তিনি। এই ঘোষণার পরই বিশ্ববাজারে তেলের দাম দ্রুত নেমে আসে। রবিবার রাতে মার্কিন ক্রুড অয়েলের দাম প্রায় ৫ শতাংশ কমে ব্যারেলপিছু ৮০.৭৯ ডলারে দাঁড়ায়। একইভাবে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দামও ৫ শতাংশ কমে ব্যারেলপিছু ৮৩.৮৭ ডলারে নেমে আসে। তবে দাম কমলেও সংঘাত শুরুর আগের তুলনায় এখনও তেলের দাম প্রায় ২০ শতাংশ বেশি রয়েছে। অন্যদিকে, এই পরিস্থিতিতে তেল ও গ্যাস সংস্থাগুলির লাভ বেড়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়ায় তারা বেশি দামে তেল ও জ্বালানি বিক্রি করার সুযোগ পেয়েছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- অপরিশোধিত তেল
- ইরান
- মার্কিন যুক্তরাষ্ট্র


