Cristiano Ronaldo | কোচের সঙ্গে বিবাদ, ‘অপমানিত’-‘লাঞ্ছিত’ হয়ে দল ছাড়লেন রোনাল্ডো

Thursday, October 1 2026, 5:52 am
Cristiano Ronaldo | কোচের সঙ্গে বিবাদ, ‘অপমানিত’-‘লাঞ্ছিত’ হয়ে দল ছাড়লেন রোনাল্ডো
highlightKey Highlights

কোচ হোর্হে জেসাসের সঙ্গে বিবাদের জেরে জাতীয় দলের শিবির থেকে মাঝপথেই বেরিয়ে গিয়েছেন ক্রিশ্চিয়ানো।


কোচ হোর্হে জেসাসের সঙ্গে বিবাদের কারণে জাতীয় দলের শিবির থেকে বেরিয়ে গেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সূত্রের খবর, নরওয়ের বিরুদ্ধে নেশনস লিগের শেষ ম্যাচে রোনাল্ডোকে মাঠে নামাননি কোচ। ডেনমার্কের বিরুদ্ধে বৃহস্পতিবারের ম্যাচেও তাঁকে রিজার্ভ বেঞ্চে রাখা হয়। সাংবাদিক সম্মেলনে রোনাল্ডো সম্পর্কে প্রশ্ন করা হলে হোর্হে জেসাস বলেন, “যদি কেউ ২০-৩০ মিনিট ওয়ার্ম আপ করার পর খেলার সুযোগ না পায় রেগে যাওয়া স্বাভাবিক। সেটা রোনাল্ডো হোক, পেলে হোক বা মারাদোনা। একজন বড় প্লেয়ার মানেই তাঁকে বিশেষ সুবিধা দেওয়া যায় না। বিশেষ সম্মান পেতে পারেন। সুবিধা নয়। সেটাই আমার ফুটবলারদের বলে দিয়েছি। এখানে আমিই শেষ কথা।” কোচের এই মন্তব্যের পরই পর্তুগাল শিবির ছেড়ে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন সিআর সেভেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File