Yuvraj Singh | এবার রূপোলি পর্দায় যুবরাজ সিং! কিংবদন্তীর যাত্রা আসছে রূপোলি পর্দায়
Saturday, October 31 2026, 5:27 pm

Key Highlights২০২৪ সালে বায়োপিকের ঘোষণার পর থেকে অনুরাগীদের মধ্যে কৌতূহল ছিল—কবে ফ্লোরে যাবে ছবিটি? অবশেষে যুবরাজ সেই কৌতুহলের অবসান ঘটালেন।
আগামী বছর মুক্তি পাবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক। তারই মাঝে নয়া ঘোষণা। রুপোলি পর্দায় আসতে চলেছে ভারতের প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিংয়ের বায়োপিক। সম্প্রতি সর্বভারতীয় একটি সংবাদসংস্থার অনুষ্ঠানে অংশ নেন যুবরাজ সিং। সেখানে তাঁকে বায়োপিক নিয়ে প্রশ্ন তোলা হয়। এদিন তিনি নিজেই বললেন, “গত ৬ মাস ধরে স্ক্রিপ্ট লেখা চলছে। ৯-১২ মাসের মধ্যে স্ক্রিপ্ট তৈরি হওয়ার কথা। যদি আমার দল ঠিকঠাক কাজ করে, তাহলে আগামী বছর সিনেমার শুটিং শুরু হয়ে যাবে।” নিজের বায়োপিক নিয়ে বেশ উত্তেজিত তিনি। বলছেন, “আমি চাই, মানুষের জীবন আরও সুন্দর হোক। যদি সমাজ আমাকে সেই সুযোগ দেয়, তাহলে আমি মানুষের জন্য কিছু করতে চাই। বিশেষ করে বড় পর্দার একটা আলাদা মজা আছে। আমি দেখেছি, বীরু (বীরেন্দ্র শেহওয়াগ) নিজের শো সঞ্চালনা করছে। সবাই নিজের মতো করে কাজ করছে। আমিও নিজের কাজ নিয়ে আগ্রহী।”


