CPIM West Bengal | বৈঠক শেষ, কাদের সাথে জোট বাঁধলো বামেরা? বিস্তারিত জানালেন CPIM রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম

Friday, February 20 2026, 2:32 pm
CPIM West Bengal | বৈঠক শেষ, কাদের সাথে জোট বাঁধলো বামেরা? বিস্তারিত জানালেন CPIM রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম
highlightKey Highlights

নির্বাচনের আগেই এটা শেষ রাজ্য কমিটির বৈঠক, যে রাজনৈতিক নির্বাচনী কৌশল নেওয়া হয়েছে সেটা কিভাবে রাজ্যে বাস্তবায়িত হবে সেটা ঠিক হয় এই বৈঠকে।


শুক্রবার শেষ হলো সিপিআইএম রাজ্য কমিটির বৈঠক। সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন, “কোন কোন আসলে সিপিআইএম লড়বে সেই নিয়ে বামফ্রন্টের শরিক দলগুলির সঙ্গে আলোচনা চলছে। যারা বিজেপির ও তৃণমূলের পন্থার বাইরে, তাদের এক করার চেষ্টা চলছে। সকল সম্প্রদায়ের মানুষের সঙ্গে আলোচনা মারফত কিভাবে রাজ্যে বিকল্প সরকার দিতে পারে সেটার চেষ্টা চলছে”। আসন সমঝোতার প্রশ্নে সেলিম বলেন, “আসন সমঝোতা নিয়ে ৯০% আলোচনা বা কাজ সম্পূর্ণ হয়েছে বাকি ১০% হয়ে যাবে। সকল শক্তি নিয়ে ঝাপিয়ে পড়বে বামেরা আগামী নির্বাচনে”।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File