CPIM-Pratik ur | শুক্রে CPIM-এর রাজ্য কমিটির বৈঠক, 'প্রতীক উর'-কে নিয়ে কী সিদ্ধান্ত নেবে দল?

Friday, February 20 2026, 5:25 am
CPIM-Pratik ur | শুক্রে CPIM-এর রাজ্য কমিটির বৈঠক, 'প্রতীক উর'-কে নিয়ে কী সিদ্ধান্ত নেবে দল?
highlightKey Highlights

আগামিকাল শুক্রবার রাজ্য কমিটির বৈঠকের শেষদিন প্রতীক উরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে দলীয় সূত্রে খবর।


সিপিএম রাজ্য কমিটি থেকে আগেই পদত্যাগ করেছেন। সোমবার সকালে দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন প্রতীক উর রহমান। আজ শুক্রবার, সিপিএমের রাজ্য কমিটির বৈঠক রয়েছে। দলীয় সূত্রে খবর, আজ প্রতীক উরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। প্রতীক উরের কথায়, “মানসিক যন্ত্রণাকে এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, যখন পাল্টা পদক্ষেপ করতে হয়। দল আমাকে প্রাক্তন করতে চাইছে, করেও দিয়েছে মনে হয়। আমি দলের অভ্যন্তরেই যা বলার বলেছিলাম, দলের সঙ্গে বসতেও চেয়েছিলাম। রাজ্য সম্পাদককে চিঠিও দিয়েছিলাম। কিন্তু আমাকে ডাকেননি। আমি প্রাক্তন হতে চাইনি, আমাকে প্রাক্তন করে দেওয়া হচ্ছে মনে হচ্ছে।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File