CPIM Protest over SIR | রাতভর অবস্থান বিক্ষোভ বামেদের, মনোজ আগরওয়ালের সাথে সাক্ষাতের দাবিতে রাস্তায় ধর্নায় মীনাক্ষী-পিয়ালীরা
Thursday, March 5 2026, 6:00 am

Key Highlightsনির্বাচন কমিশনের অফিসের সামনে ধরনা চলছে তাদের। রয়েছেন সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, ‘ক্যাপ্টেন’ মীনাক্ষী মুখোপাধ্যায়রা।
চক্রান্ত করে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া যাবে না, এই দাবিতে রাতভর নির্বাচন কমিশনের অফিসের সামনে অবস্থান বিক্ষোভ বামেদের। গোটা একদিন কেটে গিয়েছে। মনোজ আগরওয়ালের দেখা পাওয়ার দাবিতে এদিন সিইও দফতরের বাইরে ধরনা চালিয়ে যাচ্ছেন সিপিএম এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, ‘ক্যাপ্টেন’ মীনাক্ষী মুখোপাধ্যায়, এভারেস্ট জয়ী পিয়ালী বসাকেরা। এদিন মীনাক্ষী বলেন, “বৈধ ভোটারের নাম বাদ দিয়ে পার পাবে না কমিশন। বৈধ ভোটাররা লিস্টে থাকবেন না, কমিশনের অফিসাররা বহাল তবিয়তে থাকবেন এ দুটো একসঙ্গে হবে না।"
- Related topics -
- শহর কলকাতা
- রাজ্য
- সিপিআইএম প্রার্থী
- সিপিআইএম
- স্পেশাল ইনটেনসিভ রিভিশন
- সিএসআইআর
- মীনাক্ষী মুখোপাধ্যায়


