Lahek Ali | বারুইপুর কাণ্ডে ৮ দিনের পুলিশ হেফাজতে CPIM নেতা লাহেক আলি!
Monday, July 13 2026, 5:46 pm

Key Highlightsবারুইপুর কাণ্ডে প্রতিবাদের সময়ে অবরোধ, ভাঙচুর ও হিংসা ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার সিপিএম নেতা লাহেক আলি।
বারুইপুর কাণ্ডে প্রতিবাদের সময়ে অবরোধ, ভাঙচুর ও হিংসা ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার সিপিএম নেতা লাহেক আলি। বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনা পরে যে প্রতিবাদ-আন্দোলন হয়েছিল, তাতে সামনের সারিতে দেখা গিয়েছিল ওই এলাকার সিপিএম নেতা লাহেক আলিকে। সেই সময়ে রাস্তা অবরোধ, পুলিশের উপর হামলা, গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। ঘটনায় বেশ কয়েকজন পুলিশকর্মী জখম হয়েছিলেন। পাশাপাশি ধর্ষণ ও হত্যার ঘটনায় সন্দেহের বশে পিটিয়ে মারা হয়েছিল ইন্দ্রজিৎ মণ্ডল নামে এক যুবককে। সেই ঘটনায় যাঁরা দোষী তাঁদের ছাড়া হবে না বলে স্পষ্ট জানিয়েছিেলন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই মামলাতেই লাহেক আলিকে গ্রেফতার করে ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল বারুইপুর মহকুমা আদালত। ২১ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে থাকবেন তিনি।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- বারুইপুর
- সিপিএম
- গ্রেফতার


