CPIM book stall | সিপিএমের বুক স্টল তৈরির অনুমতি দিলো হাইকোর্ট, মানতে হবে একাধিক শর্ত!

Thursday, October 15 2026, 2:34 pm
CPIM book stall | সিপিএমের বুক স্টল তৈরির অনুমতি দিলো হাইকোর্ট, মানতে হবে একাধিক শর্ত!
highlightKey Highlights

বনগাঁয় সিপিএমের বুক স্টল তৈরির অনুমতি দিল কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য।


অবশেষে বনগাঁয় বুক স্টল তৈরির অনুমতি পেলো সিপিএম। তবে বেশ কয়েকটি শর্ত বেঁধে দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। আদালতে জানিয়েছে, পার্টি অফিসের ১০০ মিটারের মধ্যে স্টল তৈরি করতে হবে। শান্তিশৃঙ্খলা বজায় রাখতে যথেষ্ট পরিমানে পলিসি মোতায়েন করতে হবে এলাকায়। বুক স্টল তৈরি করার সময় এবং বাকি সময়েও যেন এলাকায় কোনও অশান্তি না হয় তার খেয়াল রাখতে হবে। জেলা পুলিশ সুপারকে ২৩ নভেম্বর রিপোর্ট জমা দিতে হবে। শুনাতিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, “বাকিরা নিজেদের মর্জিমতো স্টল তৈরি করেছে। তারা কোনও অনুমতি নেননি। অথচ সিপিএমকে আলাদা করে অনুমতি নিয়ে বুক স্টল করতে হবে? হাইওয়ে অথরিটি কেন বলছে না? একেক জনের ক্ষেত্রে একেক রকম নিয়ম থাকতে পারে না। আইন সবার জন্য সমান। কাউকে অনুমতি দিলাম আর কাউকে দিলাম না এটা করলে ভুল বার্তা যাবে। কেউ স্টল করতে চাইল, আর কেউ এসে বাধা দিল। এটা করলে অস্থিরতা তৈরি হবে না?”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File