Abhishek Porel | বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও ধর্ষণ মামলায় ক্রিকেটার অভিষেক পোড়েলের জামিনের আবেদন খারিজ করলো আদালত!

Key Highlightsবিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও ধর্ষণের অভিযোগে ধৃত ক্রিকেটার অভিষেক পোড়েলের জামিনের আবেদন খারিজ করে দিল চুঁচুড়া আদালত।
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও ধর্ষণের অভিযোগে ধৃত ক্রিকেটার অভিষেক পোড়েলের জামিনের আবেদন খারিজ করে দিল চুঁচুড়া আদালত। গত ১১ অগস্ট কলকাতার দমদম এলাকা থেকে অভিষেক পোড়েলকে গ্রেফতার করে হুগলির মগরা থানার পুলিশ। সে দিনই তাঁকে আদালতে পেশ করা হয়ে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। এর পর আজ ছিল পুলিশ হেফাজতের শেষ দিন। এ দিন তাঁকে আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। আগামী ২৮ অগস্ট তাঁকে আবার আদালতে পেশ করা হবে। হুগলির মগরা থানা এলাকার বাসিন্দা এক মহিলা এই মুহূর্তে ভিনরাজ্যে ডাক্তারি পড়ছেন। তিনি চলতি বছরের গত ২৩ জুন হুগলির মগরা থানায় অভিষেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। দীর্ঘ তিন বছর ধরে তাঁর সঙ্গে অভিষেক পোড়েলের সম্পর্ক ছিল। অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতিতে তাঁদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে, দু'জনে বিদেশে ঘুরতেও যান। কিন্তু পরে ক্রিকেটার ধীরে ধীরে তাঁর সঙ্গে যোগাযোগ কমিয়ে দেন এবং দূরত্ব তৈরি করেন।


