RBI | বাজারে ঘুরছে নকল ৫০ টাকার নোট! কীভাবে চিনবেন আসল টাকা? জানালো RBI!

Saturday, July 25 2026, 5:10 am
RBI | বাজারে ঘুরছে নকল ৫০ টাকার নোট! কীভাবে চিনবেন আসল টাকা? জানালো RBI!
highlightKey Highlights

প্রশাসনের কড়া নজরদারি সত্ত্বেও একদল বাজারে ছড়িয়ে দিচ্ছে নকল ৫০ টাকার নোট।


প্রশাসনের কড়া নজরদারি সত্ত্বেও একদল বাজারে ছড়িয়ে দিচ্ছে নকল ৫০ টাকার নোট। না বুঝেই তা পকেটে ভরে নিচ্ছে আমজনতা। তাই এবার পঞ্চাশ টাকা লেনদেনের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন। সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আসল ৫০ টাকা যাচাই করার সহজ কিছু পদ্ধতি তুলে ধরেছে। এই ডিজাইনগুলি সহজে অনুকরণ করা সহজ নয়। তাহলে কীভাবে আসল ৫০ টাকার নোট চিনবেন? মনে রাখবেন প্রতিটি নোটের নিচে বামদিকে টাকার অঙ্ক সংখ্যায় লেখা থাকে। অর্থাৎ পঞ্চাশের নোটে থাকে '৫০।' এটা খালি চোখে সহজে নজরে আসে না। আলোর নিচে টাকা ধরলেই এটি দেখা যায়।নোটের সামনের দিকে, একদম মাঝখানে মহাত্মা গান্ধীর ছবি থাকে। আসল পঞ্চাশ টাকার নোটের পিছনের অংশে হাম্পির স্থাপত্যের ছবি থাকে। আসল নোটে আরবিআই-র গ্যারান্টি, গর্ভনরের স্বাক্ষর ও লোগো থাকে ডান দিকে। আসল ৫০ টাকার নোটের উপরে বামদিকে সিরিয়াল নম্বর থাকে। নোটের নিচেও থাকে সিরিয়াল নম্বর। আসল নোটে অশোক চক্র থাকে। আসল নোটে দেবনগরী ভাষায় টাকার মান লেখা থাকে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File