Cruise Ship | জলে ভাসমান রাজপ্রাসাদ! যাত্রা শুরু করল প্রমোদতরী 'কর্ডেলিয়া স্কাই'! ভাসমান পাঁচতারা’র গন্তব্য এবার কলকাতা!

Monday, October 26 2026, 4:18 pm
Cruise Ship | জলে ভাসমান রাজপ্রাসাদ! যাত্রা শুরু করল প্রমোদতরী 'কর্ডেলিয়া স্কাই'! ভাসমান পাঁচতারা’র গন্তব্য এবার কলকাতা!
highlightKey Highlights

আরব সাগরের বুকে বিলাসবহুল অনুভূতির ডালা সাজিয়ে যাত্রা শুরু করল নতুন প্রমোদতরী 'কর্ডেলিয়া স্কাই'।


আরব সাগরের বুকে বিলাসবহুল অনুভূতির ডালা সাজিয়ে যাত্রা শুরু করল নতুন প্রমোদতরী 'কর্ডেলিয়া স্কাই'। ২৬০ মিটার লম্বা ও বারোতলা এই জাহাজে রয়েছে প্রায় এক হাজার বিলাসবহুল কেবিন, যেখানে একসঙ্গে দু’হাজারের বেশি অতিথি থাকতে পারবেন। যাত্রীদের আপ্যায়নে রয়েছে ১০টি রেস্তোরাঁ, ১১টি বার, দুটি সুইমিং পুল, স্পা, ক্যাসিনো এবং স্পোর্টস কোর্ট। ২১ অক্টোবর উদ্বোধনের পর ২৩ অক্টোবর গোয়ার উদ্দেশ্যে যাত্রা করে এটি। সংস্থার পরিকল্পনা রয়েছে ভবিষ্যতে এই প্রমোদতরীকে পুরী ও কলকাতাতেও নিয়ে আসার।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File