Yuva Bharati | ভেঙে ফেলা হলো যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে মমতা সরকারের তৈরী বিশাল বিতর্কিত মূর্তি!

Saturday, May 23 2026, 7:53 am
Yuva Bharati | ভেঙে ফেলা হলো যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে মমতা সরকারের তৈরী বিশাল বিতর্কিত মূর্তি!
highlightKey Highlights

ভেঙে ফেলা হলো সল্টলেকের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের ভিআইপি গেটের সামনে, ইএম বাইপাস লাগোয়া রাস্তায় বসানো বিশাল বিতর্কিত মূর্তিটি।


ভেঙে ফেলা হলো সল্টলেকের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের ভিআইপি গেটের সামনে, ইএম বাইপাস লাগোয়া রাস্তায় বসানো বিশাল বিতর্কিত মূর্তিটি। বহু বছর ধরে সমালোচনায় থাকা এই মূর্তিকে ঘিরে ফুটবলপ্রেমীদের একাংশের ক্ষোভ ছিল। রাজ্যে নতুন সরকার গঠন হতেই যুবভারতীতে গিয়ে এই মূর্তি বদলের কথা জানিয়েছিলেন নতুন ক্রীড়ামন্ত্রী। তার পরেই দ্রুত পদক্ষেপ করা হলো। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর যুবভারতীর চেহারা ও ব্যবস্থাপনায় একাধিক পরিবর্তনের ইঙ্গিত মিলছে। সেই তালিকায় প্রথম বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে এই বিতর্কিত মূর্তি সরানোর সিদ্ধান্তকে। এখন প্রশ্ন উঠছে, মূর্তির জায়গায় ভবিষ্যতে কী বসানো হবে। ফুটবলপ্রেমীদের একাংশের দাবি, সেখানে বাংলার বা দেশের কোনও ফুটবল কিংবদন্তির মূর্তি বসানো হোক।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File