Swasthya Bhawan | স্বাস্থ্যভবনে কন্ট্রোল রুম, মুখ্যমন্ত্রী বললেন 'দালালচক্র থেকে মুক্তি পাবেন রোগীরা'!

Thursday, July 9 2026, 9:33 am
Swasthya Bhawan | স্বাস্থ্যভবনে কন্ট্রোল রুম, মুখ্যমন্ত্রী বললেন 'দালালচক্র থেকে মুক্তি পাবেন রোগীরা'!
highlightKey Highlights

বৃহস্পতিবার কন্ট্রোল রুম ঘুরে দেখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, সরকারি হাসপাতালগুলিকে দালালচক্র থেকে মুক্ত করতেই এই সিদ্ধান্ত।


স্বাস্থ্যভবনে তৈরি হলো কন্ট্রোল রুম। বৃহস্পতিবার কন্ট্রোল রুম ঘুরে দেখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, সরকারি হাসপাতালগুলিকে দালালচক্র থেকে মুক্ত করতেই এই সিদ্ধান্ত। মুখ্যমন্ত্রী বলেন, ‘হাসপাতালে কোনও এক ব্যক্তিকে যদি পর পর ২ দিন ঘোরাঘুরি করতে দেখা যায়, তা হলেই বোঝা যাবে। কোনও রোগী নিশ্চয়ই পর পর ২ দিন আল্টাসোনোগ্রাফি করতে আসবেন না। হাসপাতালে ভালো পরিবেশের জন্য নজরদারি দরকার। হাসপাতালগুলিতে যাঁরা কাজ করেন, তাঁরা যথেষ্টই অভিজ্ঞ। তাঁদের শুধু কাজ করার পরিবেশ করে দিতে হবে। স্বাস্থ্যকর্মীদেরও সরকার নিরাপত্তা দেবে।’ পাশাপাশি নিউ টাউনে আদানি গোষ্ঠী যে ২০০০ বেডের হাসপাতাল তৈরি করতে চলেছে, তার উদ্বোধনও শীঘ্রই হবে বলে জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File