Pahalgam Attack | পহেলগাম জঙ্গি হামলার ষড়যন্ত্র ও নিয়ন্ত্রণ হয়েছিল পাকিস্তান থেকেই, দাবি NIA-র রিপোর্টের!

Thursday, May 21 2026, 10:53 am
Pahalgam Attack | পহেলগাম জঙ্গি হামলার ষড়যন্ত্র ও নিয়ন্ত্রণ হয়েছিল পাকিস্তান থেকেই, দাবি NIA-র রিপোর্টের!
highlightKey Highlights

পাকিস্তানেই হয়েছিল পহেলগাম জঙ্গি হামলার ষড়যন্ত্র ও নিয়ন্ত্রণ। সম্প্রতি জম্মুর বিশেষ এনআইএ আদালতে চার্জশিট জমা দিয়ে এমনটাই অভিযোগ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ।


পাকিস্তানেই হয়েছিল পহেলগাম জঙ্গি হামলার ষড়যন্ত্র ও নিয়ন্ত্রণ। সম্প্রতি জম্মুর বিশেষ এনআইএ আদালতে চার্জশিট জমা দিয়ে এমনটাই অভিযোগ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। সূত্রের খবর, এনআইএ তাদের চার্জশিটে জানিয়েছে, ঘটনার পরে প্রথম ‘কাশ্মীর ফাইট’ নামে এক সোশ্যাল মিডিয়ায় ওই হামলার কথা স্বীকার করা হয়। ওই টেলিগ্রাম অ্যাকাউন্ট পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া থেকে নিয়ন্ত্রিত হতো। তদন্তে ‘দ্য রেজ়িস্ট্যান্স ফ্রন্ট অফিশিয়াল’ নামে আরও একটি টেলিগ্রাম চ্যানেলের কথা উঠে আসে। সেটিও রাওয়ালপিন্ডি থেকে নিয়ন্ত্রিত হতো। তদন্তে আগেই উঠে এসেছিল পাক-জঙ্গি সইফুল্লা ওরফে সাজিদ জাট ওরফে ‘ল্যাংড়া’-র নাম। সে লস্করের সঙ্গে যুক্ত এবং পহেলগাম গণহত্যার মূলচক্রী। 'ল্যাংড়া' লাহোর থেকে সরাসরি হামলাকারীদের সঙ্গে যোগাযোগ রেখেছিল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File