Kolkata Metro | কাটলো কেন্দ্র-রাজ্যের জট, আগামী সপ্তাহে শুরু হবে চিংড়িঘাটায় মেট্রোর লাইন জোড়ার কাজ!

Thursday, May 7 2026, 3:45 pm
Kolkata Metro | কাটলো কেন্দ্র-রাজ্যের জট, আগামী সপ্তাহে শুরু হবে চিংড়িঘাটায় মেট্রোর লাইন জোড়ার কাজ!
highlightKey Highlights

অবশেষে আগামী সপ্তাহে শুরু হতে চলেছে চিংড়িঘাটায় মেট্রোর লাইন জোড়ার কাজ।


কলকাতাবাসীর জন্য সুখবর, অবশেষে আগামী সপ্তাহে শুরু হতে চলেছে চিংড়িঘাটায় মেট্রোর লাইন জোড়ার কাজ। দীর্ঘদিন ধরে কেন্দ্র ও রাজ্যের জটে আটকে ছিল এই কাজ। আদালতে মামলাও চলছিল। তবে এবার ৩৬৬ মিটার মেট্রোর লাইন জুড়তে যান নিয়ন্ত্রণে রাজি হয়েছে কলকাতা পুলিশ। ভোটের পর মে মাসের ২টি উইকএন্ডে যান নিয়ন্ত্রণ করতে সম্মত হয়েছিল কলকাতা পুলিশ। ১৫ তারিখ থেকে চিংড়িঘাটায় কাজ শুরু হবে। ১৫-১৮ মে ও ২২-২৪ মে যান নিয়ন্ত্রণ করে চিংড়িঘাটায় চলবে লাইন জোড়ার কাজ। এই অংশটুকু জুড়ে গেলে নিউ গড়িয়া-এয়ারপোর্ট জুড়তে আর সময় লাগবে না।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File