Congress List | আজ রাতেই ২৮৬টি আসনে প্রার্থী ঘোষণা, দিল্লিতে বৈঠকের পরেই লড়াইয়ের ময়দানে অধীর সহ সিনিয়র নেতারা

Saturday, March 28 2026, 5:16 pm
Congress List | আজ রাতেই ২৮৬টি আসনে প্রার্থী ঘোষণা, দিল্লিতে বৈঠকের পরেই লড়াইয়ের ময়দানে অধীর সহ সিনিয়র নেতারা
highlightKey Highlights

২৯৪টি আসনের মধ্যে ২৮৬টি আসনের প্রার্থীদের নামই কংগ্রেস চূড়ান্ত করে ফেলেছে৷ আজ রাতেই প্রার্থী তালিকা ঘোষণা করা হবে৷


বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পশ্চিমবঙ্গ। আজ রাতেই প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে কংগ্রেস। শনিবারই দিল্লিতে বৈঠকে বসেছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, রাহুল গান্ধি ছাড়াও প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এবং অধীর রঞ্জন চৌধুরীরা। বৈঠক শেষে সভাপতি গুলাম আহমেদ মীর জানিয়েছেন, আজ গভীর রাতে অথবা আগামিকাল সকালের মধ্যে পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করবে কংগ্রেস। তালিকায় অধীররঞ্জন চৌধুরী, শুভঙ্কর সরকারের মতো সিনিয়র নেতা এবং প্রাক্তন বিধায়কদের নামও থাকতে পারে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File