Tata Sons | টাটা সনস-এর পুনর্গঠন ঘিরে সংঘাত, ট্রাস্টের অন্দরে প্রকাশ্যে মতপার্থক্য!

Friday, October 2 2026, 12:11 pm
Tata Sons | টাটা সনস-এর পুনর্গঠন ঘিরে সংঘাত, ট্রাস্টের অন্দরে প্রকাশ্যে মতপার্থক্য!
highlightKey Highlights

টাটা গোষ্ঠীর হোল্ডিং সংস্থা টাটা সনস-এর পুনর্গঠন ঘিরে প্রকাশ্যে এসেছে ট্রাস্টের অন্দরের তীব্র মতপার্থক্য।


টাটা গোষ্ঠীর হোল্ডিং সংস্থা টাটা সনস-এর পুনর্গঠন ঘিরে প্রকাশ্যে এসেছে ট্রাস্টের অন্দরের তীব্র মতপার্থক্য। স্যার দোরাবজি টাটা ট্রাস্টের (এসডিটিটি) দুই ট্রাস্টি বেণু শ্রীনিবাসন ও বিজয় সিং অভিযোগ করেছেন, গত ২৮ সেপ্টেম্বর টাটা সনস-এর বোর্ডে পাঠানো পুনর্গঠন প্রস্তাব নিয়ে তাঁদের সঙ্গে কোনও আলোচনাই করা হয়নি। সংবাদমাধ্যম থেকেই তাঁরা বিষয়টি জানতে পেরেছেন জানিয়ে এসডিটিটির ট্রাস্টিদের চিঠি লেখেন তাঁরা। দুই ট্রাস্টির দাবি, এই প্রস্তাবে ট্রাস্টের সম্মিলিত সম্মতি ছিল না। টাটা সনসকে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া থেকে বাঁচাতে দুটি সংস্থাকে সংযুক্ত করার কথা বলা হয়েছে এই প্রস্তাবে। তবে শ্রীনিবাসন ও সিং জানান, এত বড় একটি সিদ্ধান্তের আইনি ও আর্থিক প্রভাব বিবেচনা করে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব একমাত্র কোম্পানির বোর্ডের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File