Commonwealth Games 2026 | চোট কাটিয়ে প্রত্যাবর্তন, কমনওয়েলথে রুপো বাগালেন রাজা মুথুপান্ডি

Monday, July 27 2026, 4:52 am
Commonwealth Games 2026 | চোট কাটিয়ে প্রত্যাবর্তন, কমনওয়েলথে রুপো বাগালেন রাজা মুথুপান্ডি
highlightKey Highlights

স্ন্যাচ এবং ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে মোট ২৮৬ কেজি ভার তুলে রুপো জিতলেন ভারতীয় ভারোত্তোলক।


চার বছর আগে কমনওয়েলথ গেমসে সুযোগ হারিয়েছিলেন। এবার গ্লাসগোয় পুরুষদের ৬৫ কেজি বিভাগে দেশকে চতুর্থ পদক এনে দিলেন রাজা মুথুপান্ডি। এদিন খেলতে নেমে স্ন্যাচে প্রথম প্রচেষ্টায় ব্যর্থ হলেও ১২৬ কেজি তুলে দ্রুত ছন্দে ফেরেন রাজা। ক্লিন অ্যান্ড জার্কে ১৫৮ কেজিতে ব্যর্থ হওয়ার পর সাহসী সিদ্ধান্ত নেন ভারতীয় ভারোত্তোলক। ওজন বাড়িয়ে ১৬০ কেজি তোলেন। শেষ প্রচেষ্টায় ১৭০ কেজি তোলার ঝুঁকি নিয়েছিলেন মুথুপান্ডি। সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। স্ন্যাচ এবং ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে মোট ২৮৬ কেজি ভার তুলে রুপো জিতলেন ভারতীয় ভারোত্তোলক। ২৯৯ কেজি তুলে গেমস রেকর্ড গড়ে সোনার পদক মালয়েশিয়ার আজনিল বিন বিদিন মুহাম্মদের ঝুলিতে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File