Commonwealth Games 2026 | মাইন বিস্ফোরণে হারিয়েছিলেন একটি পা, কমনওয়েলথ শটপুটে প্রথম সোনা সোমন রানার
Saturday, August 1 2026, 4:16 pm

Key Highlightsসোমন রানাই কমনওয়েলথ শটপুটে সোনা এনে দিলেন ভারতকে। একই ইভেন্টে রুপো জিতলেন স্বদেশি শুভম জুয়াল। ফলে অ্যাথলেটিক্সে আরও একবার ভারতের দাপট দেখল বিশ্ব।
কমনওয়েলথ গেমসে চমক। অসম্ভবকে সম্ভব করলেন সোমন রানা। প্যারা অ্যাথলেটিক্সে শটপুটে ভারতের হয়ে সোনা জিতলেন তিনি। একই ইভেন্টে রুপো জিতলেন স্বদেশি শুভম জুয়াল। এদিন ম্যাচের শুরু থেকেই ছন্দে ছিলেন সোমন। প্রথম প্রচেষ্টায় ১৩.৩৮ মিটার ছোড়ার পর তৃতীয় বার ফাউল করেন। তবে পরের তিনটি প্রচেষ্টায় ১৩.১৪, ১৩.১৭ এবং ১৩.১১ মিটার থ্রো করে ধারাবাহিকতা বজায় রাখেন। দ্বিতীয় প্রচেষ্টায় তাঁর থ্রো গিয়ে পড়ে ১৩.৪০ মিটার দূরে। এটাই তাঁকে সোনা এনে দেয়। এদিন প্রথম প্রচেষ্টায় ১৩.০৮ মিটার থ্রো করার পর দ্বিতীয় প্রচেষ্টায় কিছুটা পিছিয়ে পড়লেও তৃতীয় প্রচেষ্টায় ১৩.২৭ মিটার নিক্ষেপ করে পদকের লড়াইয়ে ফিরে আসেন। শেষ প্রচেষ্টায় ১৩.২৮ মিটার থ্রো করে মরশুমের সেরা পারফরম্যান্স গড়ে রুপোর পদক নিশ্চিত করেন ভারতীয় অ্যাথলিট।
- Related topics -
- খেলাধুলা
- কমনওয়েলথ গেমস
- সোনা জয়ী
- সোনা
- সোনার পদকজয়ী জিমন্যাস্ট
- রুপা
- স্বর্ণ পদক
- প্যারিস অলিম্পিক্স-প্যারালিম্পিক্স ২০২৪
- অ্যাথলিট
- ভারত


