Commonwealth Games 2026 | একই দিনে সোনা-ব্রোঞ্জ ভারতের, রুপো জিতলেন অজয় বাবু-সর্বেশ কুশারে

Tuesday, July 28 2026, 4:49 am
Commonwealth Games 2026 | একই দিনে সোনা-ব্রোঞ্জ ভারতের, রুপো জিতলেন অজয় বাবু-সর্বেশ কুশারে
highlightKey Highlights

প্যারা শটপুটে সোনা জিতেছেন শর্মিলা ধনখড়। একই ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছেন ভারতের শিল্পা কে শায়লা। পুরুষদের হাই জাম্পে সকলকে চমকে দিয়ে রুপো জিতেছেন সর্বেশ অনিল কুশার।


কমনওয়েলথ গেমসে ভারতের দাপট অব্যাহত। সোমবার গভীর রাতে ঝুলিতে এল একটি সোনা, দু’টি রুপো, একটি ব্রোঞ্জ। পুরুষদের হাই জাম্পে ২.২৬ মিটার টপকে রুপো জিতলেন সর্বেশ কুশারে। কমনওয়েলথ গেমসের হাই জাম্পে ভারতের সেরা পারফরম্যান্স এটাই। মহিলাদের এফ৫৭ শটপাটে নেমেছিলেন দুই ভারত কন্যা। মহিলাদের এফ-৫৭ প্যারা শটপুটে ৯.৮১ মিটার থ্রো করে সোনা জিতেছেন শর্মিলা ধনখড়। একই ইভেন্টে ৭.২৬ মিটার থ্রো করে ব্রোঞ্জ জিতেছেন ভারতের শিল্পা কে শায়লা। ভারোত্তোলনের ৭৯ কেজি বিভাগে মোট ৩৩০ কেজি তুলে রুপো পেয়েছেন ভল্লুরি অজয় বাবু। সব মিলিয়ে ভারতের মোট পদক সংখ্যা পৌঁছেছে ১০-এ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File