Commonwealth Games 2026 | কমনওয়েলথের পতাকা হাতে নিয়ে উদযাপন, পদক তালিকায় চতুর্থ স্থানে ভারত

Monday, August 3 2026, 4:51 am
Commonwealth Games 2026 | কমনওয়েলথের পতাকা হাতে নিয়ে উদযাপন, পদক তালিকায় চতুর্থ স্থানে ভারত
highlightKey Highlights

রবিবার গভীর রাতে দ্য হাইড্রো স্টেডিয়ামে বসেছিল সমাপ্তি অনুষ্ঠানের আসর। সেই মঞ্চেই আনুষ্ঠানিক ভাবে ভারতের হাতে তুলে দেওয়া হলো কমনওয়েলথ গেমসের পতাকা।


আনুষ্ঠানিক ভাবে কমথওয়েলথ সফর শেষ করলো ভারত। রবিবার গভীর রাতে দ্য হাইড্রো স্টেডিয়ামে ভারতের হাতে তুলে দেওয়া হলো কমনওয়েলথ গেমসের পতাকা। সমাপ্তি অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করেন অলিম্পিক পদকজয়ী নীরজ চোপড়া। ছিলেন ভারতীয় অলিম্পিক সংস্থার (IOA) সভাপতি পিটি ঊষা এবং গুজরাটের উপমুখ্যমন্ত্রী হর্ষ সাঙ্ঘভিও। এ বারের কমনওয়েলথ পদক তালিকায় চতুর্থ স্থানে শেষ করেছে ভারত। ঝুলিতে এসেছে মোট ৩৯টি পদক। এর মধ্যে ১৩টি সোনা, ১৭টি রুপো এবং ৯টি ব্রোঞ্জ। পদক তালিকায় চতুর্থ স্থান দখল করে কমনওয়েলথ গেমস ২০২৬-এর অভিযান শেষ করল ভারত।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File