Cognizant | এইচ-১বি ভিসা জালিয়াতির তদন্তে ট্রাম্প প্রশাসন, উঠে এলো কগনিজ্যান্টের নাম!
Thursday, July 9 2026, 6:51 am

Key Highlightsযুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের জন্য চালু থাকা এইচ-১বি (H-1B) এবং PERM কর্মসংস্থানভিত্তিক ভিসা কর্মসূচিতে জালিয়াতির অভিযোগে উঠে এসেছে ভারতের অন্যতম তথ্যপ্রযুক্তি সংস্থা কগনিজ্যান্টের নাম।
যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের জন্য চালু থাকা এইচ-১বি (H-1B) এবং PERM কর্মসংস্থানভিত্তিক ভিসা কর্মসূচিতে জালিয়াতির অভিযোগে উঠে এসেছে ভারতের অন্যতম তথ্যপ্রযুক্তি সংস্থা কগনিজ্যান্টের নাম। মার্কিন শ্রম দফতরের ইনস্পেক্টর জেনারেল অ্যান্থনি ডি'এসপোসিটো এক সাক্ষাৎকারে জানান, বিদেশি শ্রমিক নিয়োগের ক্ষেত্রে সম্ভাব্য শ্রম পাচার, ভিসা জালিয়াতি এবং বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তাঁর দাবি, ইতিমধ্যেই তদন্তের স্বার্থে বহু সমন পাঠানো হয়েছে এবং আরও বিস্তৃত তদন্ত চলবে। ডি'এসপোসিটো বলেন, হুইসেলব্লোয়ারদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বেশ কয়েকটি বড় সংস্থার বিরুদ্ধে অভিযোগ সামনে এসেছে। তিনি বিশেষভাবে কগনিজ্যান্টের নাম উল্লেখ করে বলেন, তদন্তকারীরা প্রতিটি সূত্র খতিয়ে দেখবেন এবং কোনও অভিযোগকেই হালকাভাবে নেওয়া হবে না।
- Related topics -
- আন্তর্জাতিক
- মার্কিন যুক্তরাষ্ট্র
- ট্রাম্প
- ডোনাল্ড ট্রাম্প
- এইচ-১বি ভিসা


