CJP | 'ককরোচ জনতা পার্টি খতম', দাবি সুপ্রিম কোর্টে প্রাক্তন বিচারপতির!

Monday, November 2 2026, 3:32 pm
CJP | 'ককরোচ জনতা পার্টি খতম', দাবি সুপ্রিম কোর্টে প্রাক্তন বিচারপতির!
highlightKey Highlights

ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতারা জেল এড়াতে পিস বন্ডে সই করে নিজেদের রাজনৈতিক কেরিয়ার ও দলের মেরুদণ্ড ভেঙে ফেলেছেন বলে বিস্ফোরক দাবি করলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মার্কন্ডেয় কাটজু।


ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতারা জেল এড়াতে পিস বন্ডে সই করে নিজেদের রাজনৈতিক কেরিয়ার ও দলের মেরুদণ্ড ভেঙে ফেলেছেন বলে বিস্ফোরক দাবি করলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মার্কন্ডেয় কাটজু। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা জেলে যাওয়ার ভয়ে পিস বন্ডে স্বাক্ষর করেছেন, যার ফলে তাঁদের ভাবমূর্তি পালিয়ে যাওয়া মানুষের মতো হয়ে গেছে এবং সাধারণ মানুষের ভরসা হারিয়েছে দল। প্রাক্তন বিচারপতির মতে, পিস বন্ডে সই করার অর্থ ভবিষ্যতে আর কখনও আন্দোলন না করার লিখিত প্রতিশ্রুতি। ফলে এই দল আর ঘুরে দাঁড়াতে পারবে না এবং পুরোপুরি ‘ফিনিশ’ হয়ে গিয়েছে। এর আগে যন্তর মন্তরে ব্যারিকেড টপকানোর অভিযোগে ওই দুই নেতাকে গ্রেপ্তার করেছিল পুলিশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File