Suvendu Adhikari | 'এমন ব্যবস্থা নেব যাতে তিন পুরুষ মনে রাখে'! ধর্মতলার ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে গুন্ডাদমন আইনে মামলা, বললেন মুখ্যমন্ত্রী!

Key Highlightsনিট কাণ্ডের বিরোধিতায় শুক্রবার ধর্মতলায় ছাত্র আন্দোলনে সাংবাদিক নিগ্রহের ঘটনার কড়া নিন্দা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
নিট কাণ্ডের বিরোধিতায় শুক্রবার ধর্মতলায় ছাত্র আন্দোলনে সাংবাদিক নিগ্রহের ঘটনার কড়া নিন্দা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় দাঁড়িয়ে শনিবার শুভেন্দু বলেন, “আমি আক্রান্ত ও আহত সাংবাদিকদের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করেছি। আমাদের পুলিশকে নির্দেশ দেওয়া ছিল যে এটা গণতান্ত্রিক দেশ। যে কেউ গণতান্ত্রিক মত প্রতিষ্ঠিত করতে পারে। কোনওরকম আইনশৃঙ্খলার অবনতি যেন না হয়। সরকারের তরফে স্পষ্ট নির্দেশ ছিল, কোনওরকম বলপ্রয়োগ করা যাবে না বা পুলিশের দিক থেকে কিছু করা যাবে না। যতক্ষণ না পর্যন্ত বিক্ষোভকারীরা নিয়ন্ত্রণের বাইরে না চলে যায়। পরবর্তীকালে যখন ডোরিনা ক্রসিংয়ে আসে, প্রথমে জুতো, বোতল ছোড়া হয়। টার্গেট করে সাংবাদিকদের। ওরা চেয়েছিল পুলিশ লাঠি মারুক সেল ফাটাক যাতে নাটক জমে। কিন্তু পুলিশ সেই ফাঁদে পা দেননি। কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাই। ইতিমধ্যেই সাংবাদিকদের তরফে আমরা লিখিত অভিযোগ পেয়েছি। মোট ৭টি মামলা রুজু করা হয়েছে। এই মামলাগুলিতে গুন্ডাদমন আইন যুক্ত করা হয়েছে। প্রায় ৭০জনকে চিহ্নিত করা হয়েছে। যাঁরা একজনও ছাত্র নয়। ককরোচ পার্টির সদস্য নয়। যাঁরা একজনও নিট সংক্রান্ত আন্দোলনকারীদের অংশ নয়। গুণ্ডাদমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে তিন পুরুষ মনে রাখে।”
- Related topics -
- শহর কলকাতা
- শুভেন্দু অধিকারী
- কলকাতা পুলিশ
- আইন


