Suvendu Adhikari | বিধানসভায় স্বচ্ছতা রাখতে হবে লাইভ সম্প্রচার, আর কী কী বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু?
Friday, May 15 2026, 8:36 am

Key Highlightsপ্রথমদিনের বিধানসভা অধিবেশন থেকেই বিধানসভায় স্বচ্ছতা রাখার বিষয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
প্রথমদিনের বিধানসভা অধিবেশন থেকেই বিধানসভায় স্বচ্ছতা রাখার বিষয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, সাধারণ মানুষের জন্য বিধানসভার কার্যকলাপ লাইভ সম্প্রচারের ব্যবস্থা করা হবে। তিনি বলেন, 'পুরনো ত্রুটি-বিচ্যুতি ভুলে যেতে চাই। বিধানসভার নিজস্ব নিয়ম, বহুদলীয়ট গণতন্ত্র মেনেই বিধানসভা চলবে। বিধায়কদের উপস্থিতি থাকবে, প্রশ্নোত্তর পর্বে বিধায়করা অংশ নেবেন। বিল, বাজেট, জিরো আওয়ার সব টেলিকাস্ট হবে। আমরা চাই দায়বদ্ধতা, ভাষা প্রয়োগের শালীনতা, আমরা চাই সংবিধানকে মাথায় রেখে বিধানসভা এগিয়ে নিয়ে যেতে। ডিলিমিটেশন হলে বিধানসভার আসন সংখ্যাও বাড়তে পারে।'
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- রাজ্য
- শুভেন্দু অধিকারী


