CM Suvendu Adhikari | রাজ্যের স্কুলশিক্ষায় ফিরছে পাশ-ফেল প্রথা! কোন ইঙ্গিত মুখ্যমন্ত্রীর?

Key Highlightsপূর্ব মেদিনীপুরের রামনগরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মুখ্যমন্ত্রী। পাশ-ফেল নিয়ে বড় বার্তা এদিন দিলেন শুভেন্দু অধিকারী।
রাজ্যে ক্ষমতায় আসার পর শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছে নতুন সরকার। এবার পূর্ব মেদিনীপুরের রামনগরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পাশ-ফেল প্রথা ফিরিয়ে আনার ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন তিনি বললেন, “পাশ-ফেল প্রথা ফিরিয়ে আনার বিষয়ে সিলেবাস কমিটির সুপারিশ মেনে চলবে রাজ্য সরকার।” মুখ্যমন্ত্রী বলেন, “সিলেবাস কমিটির সুপারিশ আমরা মানব। এনইপি আছে। রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করা উচিত। সংশ্লিষ্ট দপ্তরের মধ্যে যাঁরা রয়েছেন, তাঁরাও বিশিষ্ট মানুষ, শিক্ষিত মানুষ। শিক্ষার সঙ্গে যুক্ত লোকেরাই শিক্ষা দপ্তরে রয়েছেন। তাঁদের সিদ্ধান্ত নিতে দিন।” স্কুলে ‘রাষ্ট্রবাদে’র পাঠের কথা উল্লেখ করে তিনি বলেন, “ছাত্রছাত্রীদের রাষ্ট্রবাদী করার জন্য প্রত্যেক বছর তিনদিন করে অন্তত বিতর্ক, কুইজ প্রতিযোগিতা তাৎক্ষণিক বক্তৃতা এগুলোও কালচারাল ইভেন্টের মধ্যে আনতে হবে।”
- Related topics -
- রাজ্য
- শুভেন্দু অধিকারী
- মুখ্যমন্ত্রী
- রাজ্য কমিশন
- স্কুল
- সরকারি স্কুল
- শিক্ষাদফতর
- শিক্ষা প্রতিষ্ঠান


