CM Suvendu Adhikari | ‘আয়ুষ্মান ভারত’ না পেলে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা! মুর্শিদাবাদে বড়ো ঘোষণা শুভেন্দুর

Friday, July 10 2026, 2:26 pm
CM Suvendu Adhikari | ‘আয়ুষ্মান ভারত’ না পেলে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা! মুর্শিদাবাদে বড়ো ঘোষণা শুভেন্দুর
highlightKey Highlights

মুর্শিদাবাদের রেজিনগর থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তিনি বলেন, “যাঁরা আয়ুষ্মান ভারত পাবেন না, তাঁদের মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমার অধীনে ৫ লক্ষ টাকা বিমা দেওয়া হবে।”


মুর্শিদাবাদের রেজিনগর থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এদিন তিনি জানালেন, ‘আয়ুষ্মান ভারত’ যাঁরা পাবেন না, তাঁরা পাবেন মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা। এদিন মুর্শিদাবাদের সভায় তিনি বলেন, “আমরা সাড়ে ছয় কোটি মানুষকে আয়ুষ্মান ভারত দেব। যাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন না, তাঁদের খ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার অধীনে ৫ লক্ষ টাকা করে বিমার সুবিধা দেব। শুধু রাজ্যে নয়, যাতে ভিনরাজ্যেও এই প্রকল্পের সুবিধা পাওয়া যায়, তার ব্যবস্থা করবে আপনাদের সরকার।” উল্লেখ্য, ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের প্রকল্প আয়ুষ্মান ভারতের অন্তর্ভুক্তির কাজ চলছে রাজ্যে। তবে কারা কারা এই প্রকল্প অধীনে সুবিধা পাবেন তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File