CM Suvendu Adhikari | কৌশিকী অমাবস্যায় কালীঘাটে মাছের ভোগ খেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন পুজোও

Thursday, September 10 2026, 2:03 pm
CM Suvendu Adhikari | কৌশিকী অমাবস্যায় কালীঘাটে মাছের ভোগ খেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন পুজোও
highlightKey Highlights

দুর্গাপুজোয় আমিষ ভোজনে কোনও আপত্তি নিয়ে স্পষ্ট করে কিছু না জানালেও কালীঘাটের মন্দিরে আমিষ ভোগ খেয়ে সব বিতর্কের অবসান ঘটালেন মুখ্যমন্ত্রী।


কৌশিকী অমাবস্যার পুণ্যলগ্নে বৃহস্পতিবার সন্ধ্যায় কালীঘাট মন্দিরে মায়ের পুজো দিলেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী। আমিষ নিরামিষ বিতর্ক উড়িয়ে মায়ের মাছ ভোগ গ্রহণ করলেন তিনি। এদিন মাটিতে বসে ভোগের বাসন্তি পোলাও, মাছের মাথা, মাছ ভাজা খান তিনি। মন্দির চত্বরে উপস্থিত ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করেন মুখ্যমন্ত্রী। আমিষ নিয়ে বাগেশ্বর বাবার মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, “একজন সন্ত বাবা নিজের মতামত প্রকাশ করেছেন। যার গ্রহণ করার করবে, না করার করবে না। আমি নিজে অষ্টমীর দিন সাত্বিক আহার খাই। কার্তিক মাসেও সাত্বিক আহার গ্রহণ করি। আবার মায়ের মাছের ভোগও গ্রহণ করি। পাঠা বলির প্রসাদও গ্রহণ করি। আজ দুপুরে মন্দিরে যা ভোগ দেওয়া হয়েছিল, মাছের মাথা, মাছ ভাজা ছিল, বাসন্তি পোলাও খেয়েছি। সনাতন সংস্কৃতি জাগ্রত থাকবে। গেরুয়া ধ্বজ সবসময় উপরে থাকবে। কখনও নিচে নামবে না।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File