CM Suvendu Adhikari | ছায়াসঙ্গী চন্দ্রনাথের বাড়িতে মুখ্যমন্ত্রী, কী কথা হল নিহতের পরিবারের সঙ্গে?
Sunday, May 17 2026, 3:14 pm

Key Highlightsমধ্যমগ্রামে তাঁর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে খুন করেছে আততায়ীরা। আজ, রবিবার চণ্ডীপুরে সেই চন্দ্রনাথের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী।
ভোটের ফলপ্রকাশের দুদিনের মাথায় নিজের আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে হারিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ৬ মে, মধ্যমগ্রামের রাস্তায় চন্দ্রনাথকে গুলি করে খুন করেছে আততায়ীরা। আজ, রবিবার ছিল চন্দ্রনাথ রথের শ্রাদ্ধানুষ্ঠান। এদিন বিকেলে চণ্ডীপুরে নিজের ছায়াসঙ্গীর বাড়ি পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী। চন্দ্রনাথের ছবিতে মাল্যদান করেন তিনি। দীর্ঘক্ষণ কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে। পাশে থাকার আশ্বাসও দিলেন তিনি। উল্লেখ্য, চন্দ্রনাথ রথের মৃত্যুর তদন্ত করছে সিবিআই।
- Related topics -
- শহর কলকাতা
- রাজ্য
- শুভেন্দু অধিকারী
- মুখ্যমন্ত্রী
- মধ্যমগ্রাম


