Suvendu Adhikari | বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে নবান্নে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী!

Wednesday, September 30 2026, 4:47 pm
Suvendu Adhikari | বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে নবান্নে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী!
highlightKey Highlights

রাজ্যে শিল্পায়ন ও নতুন বিনিয়োগের সম্ভাবনা নিয়ে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।


বাংলায় বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে বুধবার নবান্নে রিলায়েন্সের প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, বৈঠকে নতুন বিনিয়োগের সুযোগ, শিল্পের সম্প্রসারণ এবং কর্মসংস্থান বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বীরসিংহে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মভিটেতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ‘‘মুম্বই থেকে টিম পাঠিয়েছে রিলায়েন্স, এরাজ্যে অনেক লগ্নি করবে৷’’ উল্লেখ্য, রাইজিং ভারত সামিটের মঞ্চে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী বলেন, “অনন্ত আম্বানির সঙ্গে আমার কথা হয়েছে। উনি ও মুকেশ আম্বানি বাংলায় আসছেন। বাংলায় বিনিয়োগ করবেন ওঁরা। ডেটা সেন্টার ও সেমি কন্ডাক্টর হাবে কাজ করবেন।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File