CM Suvendu Adhikari | ছুটির দিনে নন্দীগ্রামে জনসভা মুখ্যমন্ত্রীর, হলদিয়াতেও বৈঠক করবেন শুভেন্দু
Saturday, May 23 2026, 5:12 pm

Key Highlightsজেলাশাসক, মহকুমা শাসক-সহ জেলা প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিক ও পুলিশ সুপার ও অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তিনি।
রবিতে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী হিসেবে আগামীকাল নন্দীগ্রামে প্রথম সভা করতে চলেছেন শুভেন্দু। নন্দীগ্রাম সীতানন্দ কলেজ সংলগ্ন মাঠে সভা হবে। মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিদর্শন করেছেন পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার অংশুমান সাহা, নন্দীগ্রামের আইসি শুভব্রত নাথ, তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক মেঘনাদ পাল-সহ অন্যান্যরা। রবিবার বিকেল ৪টা নাগাদ নন্দীগ্রামে যাবেন তিনি। তারপরই হলদিয়ায় প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী।
- Related topics -
- রাজ্য
- শহর কলকাতা
- শুভেন্দু অধিকারী
- নন্দীগ্রাম
- হলদিয়া
- পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ সরকার
- মুখ্যমন্ত্রী


