CM Suvendu Adhikari | নেতাজিকে অসম্মান করলেই করা হবে গ্রেপ্তার! কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দুর! চাপে অনন্ত মহারাজ?
Wednesday, August 12 2026, 2:26 pm

Key Highlightsমুখ্যমন্ত্রী জানান, কেউ আইনের ঊর্ধ্বে নন। সুতরাং অনন্ত মহারাজের চাপ যে ক্রমশ বাড়ছে সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
নেতাজি সুভাষচন্দ্র বসুকে অসম্মান, একাধিক বিতর্কের মধ্যেই নয়া নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মুখ্যমন্ত্রী এদিন বলেন, “যারা সোশাল মিডিয়ায় নেতাজি নিয়ে অপমানজনক, মিথ্যা, অপপ্রচার করার দুঃসাহস দেখিয়েছেন। পুলিশকে তাদের গ্রেপ্তারের নির্দেশ দিচ্ছি। অবিলম্বে ক্ষমা চেয়ে পোস্ট করতে হবে। অসম্মানজনক পোস্ট ডিলিট করতে হবে। তবে ডিলিট করে দিলেই যে তিনি ছাড় পাবেন তা নয়। পুলিশ নির্দিষ্ট নিয়মানুযায়ী ব্যবস্থা নেবে। এক্ষেত্রে পুলিশ নিজেরাই সিদ্ধান্ত নেবে। কেউ হস্তক্ষেপ করবে না। নেতাজিকে অসম্মানে কঠোর এবং কঠিন ব্যবস্থা নেবে পুলিশ।” রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজও যে বাদ যাবে না, তা স্পষ্ট বলেছেন মুখ্যমন্ত্রী। সুতরাং অনন্ত মহারাজের চাপ ক্রমশ বাড়ছে, এ বিষয়ে কোনও সন্দেহ নেই।
- Related topics -
- রাজ্য
- শহর কলকাতা
- শুভেন্দু অধিকারী
- পুলিশ
- পুলিশ প্রশাসন
- নেতাজি


