Jagannath Mandir | দিঘার জগন্নাথ 'মন্দির', ওড়িশার মুখ্যমন্ত্রীর চিঠি স্বীকার করে‘ধাম’ শব্দ তুলে দেওয়ার সিদ্ধান্ত শুভেন্দুর!
Tuesday, June 9 2026, 12:40 pm

Key Highlightsএবিষয়ে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিলেন পুরীর সাংসদ সম্বিৎ পাত্র।
দিঘায় তৃণমূল সরকারের তৈরি জগন্নাথ 'ধাম' না 'মন্দির' তা নিয়ে বিতর্কের দানা বেঁধেছিলো প্রথম থেকেই। এবার এবিষয়ে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিলেন পুরীর সাংসদ সম্বিৎ পাত্র। এরপরেই এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘‘ ওড়িশার মুখ্যমন্ত্রীর তরফে যে চিঠি এসেছে, আমি ও মুখ্যসচিব চিঠি স্বীকার করেছি। দিঘায় আগের সরকার যেটা বানিয়েছিল ইসকন-এর হাতে সব দেওয়া আছে। আগের সরকার অনুমোদন শ্রী শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার নাম করেছিল। ধাম শব্দ তুলে দেওয়া হবে। কালচারাল সেন্টার থাকবে। যেখানে ঠাকুর আছে সেটা জগন্নাথ মন্দির হিসাবে পরিচিত হবে।’’
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- শুভেন্দু অধিকারী
- দিঘা
- জগন্নাথ মন্দির


