CM Suvendu Adhikari | রেড রোডে বাজলো বন্দে মাতরম, দেখানো হলো শ্যামাপ্রসাদ ট্যাবলো! মহা আড়ম্বরে স্বাধীনতা দিবস উদযাপন নতুন সরকারের
Saturday, August 15 2026, 6:03 am

Key Highlightsস্বাধীনতা দিবসে রেড রোডে বাজল বন্দে মাতরম। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেতাজির মূর্তিতে মাল্যদানের পর পতাকা উত্তোলন করেন।
সরকার বদলের পর মহা আড়ম্বরে রেড রোডে পালিত হলো স্বাধীনতা দিবস। আজ নেতাজির মূর্তিতে মাল্যদানের পর পতাকা উত্তোলন করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কর্মক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ১৪ জন আইপিএসকে ‘মুখ্যমন্ত্রীর পদক’ প্রদান করেন। এদিন রেড রোডে কুচকাওয়াজের পর মোট ১২টি ট্যাবলো প্রদর্শিত হয়। এদিন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, অন্নামৃত, কন্যারত্ন ও অন্নপূর্ণা যোজনা, আয়ুষ্মান আরোগ্য মন্দির, দুর্গাশক্তি বাহিনী, কলকাতা পুলিশ এবং কলকাতা পুরসভার ট্যাবলো প্রদর্শিত হয়। রেড রোডকে ১৩টি জোনে ভাগ করে প্রত্যেক সেক্টরে একজন করে ডিসি পদমর্যাদার পুলিশকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। নিরাপত্তার দায়িত্বে পুলিশের অতিরিক্ত কমিশনার, যুগ্ম কমিশনার, ২০ জন ডিসি, ৪০ জন অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার। শহরের ২৩টি গুরুত্বপূর্ণ রাস্তায় নাকা চেকিংয়ের বন্দোবস্ত করা হয়েছে।


