CM Suvendu Adhikari | ভয়াবহ বন্যা পরিস্থিতি রাজ্যের একাধিক জায়গায়, রাতের মধ্যেই বিধায়কদের এলাকায় পৌঁছনোর নির্দেশ মুখ্যমন্ত্রীর
Wednesday, August 19 2026, 4:43 pm

Key Highlightsনিম্নচাপের জেরে ক্রমাগত বৃষ্টি হচ্ছে। তার জেরে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে রাজ্যের একাধিক জায়গায়। এই পরিস্থিতিতে এবার বিধায়ক, মন্ত্রীদের কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
বুধে ক্যাবিনেট বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু সহ একাধিক বিধায়ক। সূত্রের খবর, বন্যা পরিস্থিতি থেকে শহরের বুকে ভয়াবহ অগ্নিকাণ্ড, একাধিক ইস্যু নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। নিম্নচাপের জেরে রাজ্যে ঘন ঘন বৃষ্টি হচ্ছে। ক্রমাগত বৃষ্টির জেরে রাজ্যে একাধিক এলাকা জলমগ্ন। এ দিন ক্যাবিনেট বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সকল মন্ত্রী-বিধায়কদের নির্দেশ দেন যে বন্যা পরিস্থিতিতে সকলে যেন নিজের এলাকায় পরিষেবা দেন। আজ রাতেই সেই সব এলাকায় পৌঁছনোর নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। অন্নপূর্ণা যোজনা নিয়েও বিধায়কদের একগুচ্ছ নির্দেশ দিয়েছেন তিনি। মির্জা গালিব স্ট্রিটে অগ্নিকাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, “তদন্ত চলছে। তদন্ত রিপোর্ট এলে সিদ্ধান্ত গৃহীত হবে”।
- Related topics -
- রাজ্য
- শহর কলকাতা
- শুভেন্দু অধিকারী
- পার্কস্ট্রিট
- অগ্নিকান্ড
- অগ্নিদগ্ধ দেহ
- অগ্নি নির্বাপন ব্যবস্থা
- বিধায়ক
- বন্যা
- পশ্চিমবঙ্গ


