CM Suvendu Adhikari | বদলাচ্ছে কন্যাশ্রী প্রকল্পের নাম, সবুজ সাথী বদলে যাচ্ছে ‘সারথী’-তে! নবান্নে একগুচ্ছ ঘোষণা মুখ্যমন্ত্রীর

Wednesday, July 29 2026, 3:14 pm
CM Suvendu Adhikari | বদলাচ্ছে কন্যাশ্রী প্রকল্পের নাম, সবুজ সাথী বদলে যাচ্ছে ‘সারথী’-তে! নবান্নে একগুচ্ছ ঘোষণা মুখ্যমন্ত্রীর
highlightKey Highlights

বদলে যাচ্ছে কন্যাশ্রী প্রকল্পের নাম। জনপ্রিয় এই প্রকল্পের নাম রাখা হচ্ছে কন্যারত্ন। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে এই কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।


রাজ্যে পালাবদলের পর বন্ধ হচ্ছে না জনমুখী প্রকল্পগুলি। শুধু বদলে যাচ্ছে নাম। বুধবার একটি অনুষ্ঠান শেষে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, “১৪ আগস্ট যে কন্যাশ্রী দিবস পালন করা হত, তা হবে। তবে নাম বদলে করা হচ্ছে কন্যারত্ন। এছাড়াও বদলে যাচ্ছে সবুজ সাথী প্রকল্পের নামও।” সূত্রের খবর, সবুজ সাথী প্রকল্পের নাম বদলে রাখা হচ্ছে ‘সারথী’। উল্লেখ্য, ২০১৩ সালে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী প্রকল্প চালু করেন। এই প্রকল্পের অধীনে ছাত্রীরা এককালীন ২৫ হাজার টাকা পায়। এই প্রকল্পের মূল লক্ষ্য ছাত্রীদের স্কুলছুট ও আর্থিক সহায়তা প্রদান করা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File