CM Suvendu Adhikari | ভরদুপুরে প্রাকৃতিক দুর্যোগের বলি ৭! পরিবার পিছু ৪ লক্ষ টাকা সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
Friday, May 29 2026, 3:35 pm

Key Highlightsনিহতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা করে দেবে রাজ্য সরকার। আর্থিক সাহায্য পাবেন আহতরাও।
শুক্রের দুপুরে প্রায় ২ মিনিট প্রায় ৮৮ কিমি/ঘণ্টায় চলেছে ঝড়ের তাণ্ডব। সূত্রের খবর, এদিন ঝড়বৃষ্টির মাঝে শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান ১ ব্যক্তি। উত্তর দিনাজপুরে বজ্রপাতে ২ কিশোরের মৃত্যু হয়েছে। বঙ্গে প্রাকৃতিক দুর্যোগের বলি ৭ জন। সন্ধ্যায় নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, "..স্বজনহারা পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আমাদের সরকার নিহতদের প্রত্যেকের পরিবার পিছু ৪ লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা করছি।...এছাড়া যাঁরা আহত, তাঁদেরও আমরা আর্থিক সাহায্য করব।.. তাঁদের চিকিৎসার ভার নিচ্ছে রাজ্য সরকার।”
- Related topics -
- শহর কলকাতা
- আবহবিদ
- আবহাওয়া
- আবহাওয়া দফতর
- আলিপুর আবহাওয়া দপ্তর
- আবহাওয়া আপডেট
- আবহাওয়া দফতর
- শুভেন্দু অধিকারী
- মৃত্যু
- অস্বাভাবিক মৃত্যু
- পশ্চিমবঙ্গ
- ভয়ঙ্কর ঝড়
- মুখ্যমন্ত্রী


