Suvendu Adhikari | গঙ্গায় জলোচ্ছাস, বন্যায় ভাসছে ভুতনি! পরিবার পিছু প্রায় ২ লক্ষ টাকা সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

Thursday, October 8 2026, 1:32 pm
Suvendu Adhikari | গঙ্গায় জলোচ্ছাস, বন্যায় ভাসছে ভুতনি! পরিবার পিছু প্রায় ২ লক্ষ টাকা সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
highlightKey Highlights

পুজোর আগে বন্যা দুর্গতদের জন্য ২৪২ কোটি টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।


উত্তরাখণ্ড, বিহার থেকে নেমে আসা জলে ফুলে ফেঁপে উঠেছে গঙ্গা। বানভাসি মালদার মানিকচকের ভুতনি। বন্যার জেরে ভিটেমাটি ছাড়া হয়েছেন বাসিন্দারা। পুজোর আগে বন্যা দুর্গতদের জন্য ২৪২ কোটি টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার দুর্গতদের ত্রাণ বিলির পর মুখ্যমন্ত্রী জানালেন, পুরোপুরি ক্ষতিগ্রস্ত ২৪ হাজার ৫৯৫ বাড়ি মেরামতির জন্য পরিবার পিছু ১ লক্ষ ৮০ হাজার টাকা, আংশিক ক্ষতিগ্রস্ত ২২ হাজার ৩৪০ পরিবারের জন্য মাথাপিছু ৯০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। পুজোর আগে ৫ হাজার পরিবারকে পোশাক, মশারি, খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। ২১টি সরকারি ত্রাণশিবির থেকে ৫ দিন অন্তর ত্রাণ বিলি চলবে। ২৫ কমিউনিটি কিচেন থেকে দুর্গতদের জন্য খাবার সরবরাহ করা হবে। গবাদি পশুদের জন্যও খাদ্য বিতরণ করা হবে সরকারের তরফে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File